ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

আমাদের নদ-নদী গুলো আমাদের ভবিষ্যৎ - এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায় পৌর শহরের আন্ধারমানিক নদী সংলগ্ন হেলিপ্যাড মাঠে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ন -সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক সাইদুর রহমান সাইদ, আলফাবেট স্কুলের ডাইরেক্টর মোস্তফা জামান সুজন,সাংবাদিক সৈয়দ রাসেল, রাসেল মোল্লা,  আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও  সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময়  বক্তারা আন্দারমানিক নদীসহ সকল নদীর সীমানা নির্ধারন এবং দখল দূষন বন্ধের দাবি জানান। পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে দখল ও দূষনে অস্তিত্ব সংকটে থাকা খালগুলোকে রক্ষা ও খননের দাবি জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑